দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও স্টাইলের কারণে প্রায়ই আলোচনায় থাকেন অভিনেত্রী তানজিন তিশা। এবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে তোলা কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করে নতুন করে ভক্তদের নজর কেড়েছেন তিনি।
রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুক পেজে ছবিগুলো পোস্ট করেন তিশা। সেখানে তাকে দেখা যায় লাল বেনারসি শাড়িতে। সঙ্গে ছিল মানানসই গয়না, হাতে স্টাইলিশ পার্স এবং খোপায় সাদা ফুল। পুরো সাজে অনেকটাই রাজকীয় আবহ তৈরি হয়েছে।
হোটেলের ভেতরের কালো আবহের ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী। কোথাও হাসিমুখে, আবার কোথাও গম্ভীর অভিব্যক্তিতে ধরা দিয়েছেন তিনি। প্রকাশের পরপরই ছবিগুলো নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয় আলোচনা।
তিশার সাজ ও ফ্যাশন সেন্সের প্রশংসা করেছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে একজন মন্তব্য করেন, ‘সৌন্দর্য যখন এতটা এলিগ্যান্ট হয়, চোখ আটকে যেতেই হয়।’
টেলিভিশন নাটকে সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকের পরিচিত মুখ হয়ে ওঠেন তানজিন তিশা। সাম্প্রতিক সময়ে অভিনয়ে তার ব্যস্ততা কিছুটা কমেছে। গত জুলাইয়ে মুক্তি পাওয়া ‘পারিজাতের জন্য ভালোবাসা’ নাটকে খায়রুল বাশারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। এরপর নতুন কোনো কাজে তাকে দেখা যায়নি।
তবে অভিনয়ে ব্যস্ততা কমলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই সরব তিশা। বিভিন্ন সময় নিজের নতুন সাজ ও ফ্যাশনেবল লুকের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি।
এর আগে পুরোনো একটি বিতর্ককে কেন্দ্র করে আইনি জটিলতায়ও পড়েছিলেন এই অভিনেত্রী। শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় আত্মসমর্পণের পর আদালত থেকে জামিন পান তিনি।
যে আই